জয়নাল আবেদীনঃ ইপসার উইমেন লেড ক্লাইমেট রেজিলেন্স প্রকল্পের অধীনে ত্রৈমাসিক স্বেচ্ছাসেবক সভা অনুষ্ঠিত হয়েছে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের হল রুমে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান জনাব দলিলুর রহমান মেম্বারসহ অন্যান্য ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
সভায় চেয়ারম্যান মহোদয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা এবং এর সাথে সম্পর্কিত প্রস্তুতি ও পদক্ষেপ সম্পর্কে মতামত প্রদান করেন। তিনি এলাকার উন্নয়ন ও জনগণের সুরক্ষার জন্য সরঞ্জামগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে পরিষদের সদস্যদের নির্দেশনা দেন।
সভা শেষে চেয়ারম্যান ও মেম্বারগণ একত্রে প্রকল্পের আওতায় বরাদ্দকৃত কিটসমূহ এলাকার স্বেচ্ছাসেবক মাঝে বিতরণ করেন। উক্ত কিটগুলো জনগণের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা এলাকার দুর্যোগ ঝুঁকি কমানোর পাশাপাশি স্থানীয় জনগণের জীবিকা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।