মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ইফাদ অটোসের স্টক লভ্যাংশে বিএসইসির সম্মতি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক :পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সম্মতি পেয়েছে। সমাপ্ত ২০২৩-২০২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ ও ১ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬২ পয়সা আগের হিসাব বছরে যা ছিল ৫৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দারিয়েছে ৩৬ টাকা ২৯ পয়সায় যা আগের বছর ছিল ৩৭ টাকা ৯১ পয়সা।

২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে লোকসান হয়েছে কোম্পানিটির। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১ পয়সা তবে আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ছিল ১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভি দারিয়েছে ৩৬ টাকা ৮ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকরীদের অনুমোদন নিতে ২৮ ডিসেম্বর বেলা ৩টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারন সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ১০ শতাংশ নগদ , ২০২২ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক, ২০২১ সালে ১১ শতাংশ নগদ, ২০২০ সালে ৯ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক এছাড়া ২০১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে -০.৫৮ টাকা যা ২০২২ সালে ছিল ১.৬৪ টাকা ২০২১ সালে ছিল ২.১৮ টাকা, ২০২০ সালে ছিল .৯৩ টাকা ও ২০১৯ সালে ছিল ৪.৫৯ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ৩৭.৯১ টাকা যা ২০২২ সালে ছিল ৪১.৩৫ টাকা, ২০২১ সালে ছিল ৪০.৮১ টাকা, ২০২০ সালে ছিল ৩৯.৭৩ টাকা ও ২০১৯ সালে ছিল ৩৯.১৮ টাকা।

২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোসের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৬৫ কোটি ৫৯ লাখ ৮০ হাজার। রিজার্ভে রয়েছে ৬৪২ কোটি ২৬ লাখ টাকা। বর্তমানে কোম্পানির মোট শেয়ারের ৫৪.৮৭ শতাংশ এর উদ্যোক্তা পরিচালক, ২৭.৪২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, .০২ শতাংশ শেয়ার বিদেশী বিনিয়োগকারীর ও বাকী ১৭.৬৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে । পুঁজিবাজারে তালিকাভক্ত হয়ে বর্তমানে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর