বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩০০ সময় দেখুন
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত – Corporate Sangbad


কর্পোরেট সংবাদ ডেস্ক : দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফরমে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর সম্মানীয় চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ। সভায় কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম সহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং নির্বাহী পরিচালক ও কোম্পানী সেক্রেটারী উপস্থিত ছিলেন।

সভায় ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত হিসাব কোম্পানীর পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষকগণের প্রতিবেদন পেশ করা হয়। শেয়ার হোল্ডারগণের পক্ষ থেকে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।

সভায় ২০২০-২১ অর্থবছরে আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৪৭% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় শেয়ার হোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম।

সভায় স্পন্সর পরিচালকগণের মধ্য থেকে সর্ব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া ও প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন।

জাতীয় রাজস্ব কোষাগারে শুল্ক, কর ও ভ্যাট বাবদ কোম্পানী ১জুলাই, ২০২০ থেকে ৩০ জুন, ২০২১ পর্যন্ত ১,৩৫,২৯,৫১,১২৪ টাকা (এক শত পঁয়ত্রিশকোটিঊনত্রিশ লক্ষ একান্ন হাজার একশত চব্বিশ টাকা) প্রদান করে জাতীয় অর্থনীতি বিকাশে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে।

জাতীয় শ্রমনীতির আলোকে কোম্পানী বছরে মুনাফার শতকরা ৫ ভাগ টাকা অর্থাৎ ৩,৫৭,৩৩,৬৬৫ টাকা (তিন কোটি সাতান্ন লক্ষ তেত্রিশ হাজার ছয়শত পঁয়ষট্টি টাকা) শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে প্রদান করেছে।

পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কোম্পানীর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মরহুম কমোডর (অব:) এম এ রহমান এবং অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রাক্তণ চেয়ারম্যান মরহুম শাহ আব্দুল হান্নান এর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং সম্মানিত শেযারহোল্ডার, ইবনে সিনা পরিবারের সকল সদস্য, কোম্পানী ও বাংলাদেশের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি ও দোয়া কামনাসহ করোনা ভাইরাস (কোভিড-১৯) নামক মহামারী থেকে প্রিয় জন্মভূমি বাংলাদেশের জনগণের মুক্তি কামনার মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর