মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী সহকারী প্রধান শিক্ষক মহসীনের বিরুদ্ধে ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ রায়পুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ স্মার্টফোনের স্লো চার্জিং দূর করার সহজ উপায় প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ মা‌র্কিন দূতাবাসের কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত ইবিতে গাঁজাসহ ২ শিক্ষার্থী আটক

ইবিতে গাঁজাসহ ২ শিক্ষার্থী আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ সময় দেখুন
ইবিতে গাঁজাসহ ২ শিক্ষার্থী আটক


ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গাঁজাসহ দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে গোপন তথ্যের ভিত্তিতে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃত শিক্ষার্থীরা হলেন- ফার্মেসি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সুফিয়ান সালাফী ও হাসানুজ্জামান। তারা সৌমিক নামের এক শিক্ষার্থীর কাছ থেকে গাঁজা সংগ্রহ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল পকেট গেটসংলগ্ন এলাকার গদা নামের এক ব্যক্তির কাছে থেকে গাঁজা কেনা হয় বলে জানিয়েছেন তারা। তবে, প্রক্টরিয়াল বডির সদস্যদের দাবি, লালন শাহ হল পকেট গেটসংলগ্ন এলাকায় এই নামে কোনো ব্যক্তি নেই। এছাড়া তাদের সঙ্গে নাহিন ও সাদ নামের দুজন শিক্ষার্থী মাঝেমধ্যে গাঁজার আসরে বসে।

এ বিষয়ে আটক শিক্ষার্থীরা নিজেদের ভুল স্বীকার করে বলেন, আমরা অন্যায় করেছি। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবো না। তবে, গাঁজা সরবরাহকারী সৌমিককে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট থেকে দুই শিক্ষার্থীকে গাঁজাসহ আটক করেছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। আগামীকাল ছাত্র উপদেষ্টা ও বিভাগের সভাপতির সাথে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর