বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

ইভটিজিংয়ে বাঁধা দেয়ায় আনোয়ারায় শিক্ষার্থীর উপর হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩৯২ সময় দেখুন
ইভটিজিংয়ে বাঁধা দেয়ায় আনোয়ারায় শিক্ষার্থীর উপর হামলা

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ইভটিজিংয়ে বাধা দেয়ায় দশম শ্রেণীর শিক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে।গত সোমবার দুপুরে উপজেলার পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ের মো. হাবিব(১৫) নামে দশম শ্রেণির এই শিক্ষার্থীর উপর হামলার এ ঘটনা ঘটে। (২৬ অক্টোবর) হামলাকারীদের বিচার দাবীতে মিছিল করেছে স্থানীয়রা। ঘটনার পর ১৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।অভিযুক্তরা হল স্থানীয় মো. উমর(৩৫),মো. মামুন(২৫),মো. হালিম(২৩),মো. সৌরভ(২৪),মো. রাকিব(২৩),মো. সাকিব(২২),সালাউদ্দিন(২৬), বেলাল উদ্দিন(২৪),ইয়ার মোহাম্মদ(২১),জামাল হোসেন(২২),জামশেদ(২৩)সাকিব আল হাসান(২০),নুর মোহাম্মদ(২০),শাহেদ হোসেন(১৯) ও ইউসুফ(২০)। অভিযুক্তদের সবার বাড়ী বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া এলাকায়। আহত হাবিবকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা বিদ্যালয় ছুটির পর সড়কে দাঁড়িয়ে পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অশ্নীল ইঙ্গিত ও ইভটিজিং করলে হাবিবসহ কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করে। এর সূত্রধরে সোমবার বিদ্যালয় ছটির পর সহপাঠিদের সাথে বাড়ী ফেরার পথে হাবিবের উপর হামলা চালায় অভিযুক্তরা। পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ের এক শিক্সার্থীর উপর হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর