বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ইভিন্স টেক্সটাইল একীভূতকরণের সম্মতি পেয়েছে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৮৮ সময় দেখুন
ইভিন্স টেক্সটাইল একীভূতকরণের সম্মতি পেয়েছে – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইল এবং ইভটেক্স ফ্যাশন লিমিটেডকে একীভূতকরণের অনুমতি দিয়েছে শেয়ারহোল্ডাররা। কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ অনুমোদন দেয় শেয়ারহোল্ডাররা। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে কোম্পানিটি উচ্চ আদালত এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে দুই কোম্পানির একীভূতকরণের বিষয়ে সম্মতি পেয়েছে।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইভিন্স টেক্সটাইলের অনুমোদিত মূলধন ৩৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৮২ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৫২ কোটি ৬৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ২৯ লাখ ৫২ হাজার। এর মধ্যে ৩৬ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ২৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪২ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
কর্পোরেট সংবাদ/টিডি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর