বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: Will DC make changes to XI after defeat to SRH? Skipper Axar Patel clarifies | Cricket News দৌলতপুরে ভুল প্রশ্নে পরীক্ষা: ২ কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবকে অব্যাহতি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে Ex-Bigg Boss Star, K-Pop Artiste Aoora Attends Banquet During South Korea President Lee Jae Myung’s India Visit | Korean News অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের মুখোশধারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ আহত ১০ নাগরপুরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপজেলা প্রশাসন অ্যাডমিট জট কাটিয়ে পরীক্ষায় বসেছে সড়ক অবরোধ করা ৬৫ শিক্ষার্থী IPL 2026: ‘It’s not a Hardik Pandya problem’- MI skipper hits back on Jasprit Bumrah debate | Cricket News

ইরানে সরকার পতনের ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৭০ সময় দেখুন
ইরানে সরকার পতনের ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা


টানা দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পরও ইরানের বর্তমান সরকার ভেঙে পড়ার মতো পরিস্থিতিতে নেই বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।

গোয়েন্দা প্রতিবেদনের ধারাবাহিক বিশ্লেষণে দেখা গেছে, ইরানের শাসনব্যবস্থা এখনও স্থিতিশীল রয়েছে এবং দেশটির নেতৃত্ব জনগণের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনের মধ্যে সর্বশেষ এই গোয়েন্দা প্রতিবেদনটি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও দেশটির ধর্মীয় নেতৃত্বের মধ্যে যে সংহতি রয়েছে, এ প্রতিবেদনে সেটিই ফুটে উঠেছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক চাপ বাড়তে থাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ২০০৩ সালের পর সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযানটি তিনি শিগগিরই শেষ করতে চান। তবে বিশ্লেষকদের মতে, ইরানের কট্টরপন্থী নেতৃত্ব ক্ষমতায় থাকলে যুদ্ধের সমাপ্তি খুঁজে পাওয়া কঠিন হতে পারে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom