রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান

কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩১৩ সময় দেখুন
কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের সোনার বাপের বাড়ির বাসিন্দা শেখ মুহাম্মদের বিরুদ্ধে চরিত্র হরণের উদ্দেশ্যে কর্ণফুলী থানায় ভুয়া অভিযোগ দায়ের এবং অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শেখ মুহাম্মদ এ ঘটনায় প্রতিকার চেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ২৩ এপ্রিল চট্টগ্রামের একটি আঞ্চলিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়। সেখানে তাকে ‘মামলাবাজ’ হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি। শেখ মুহাম্মদের ভাষ্য, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হয়েছে এবং উল্লিখিত মামলাগুলোর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

অভিযোগে আরও বলা হয়, নারী নির্যাতন, হত্যা ও বিভিন্ন ফৌজদারি মামলার যেসব বিবাদী রয়েছেন—মো. হেলাল, মো. মঞ্জু, মো. তানজু, মো. আবুল কাশেম (প্রকাশ বাল্লা), মো. নুরুল হক, মো. মুছা, কামরুল হাসান হিমু, মো. সালাহউদ্দীন, মো. এয়াছিন, মো. নুর ও মো. আবদুল সাত্তার বাহাদুর—তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকেই বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ অবস্থায় নিজের নিরাপত্তা নিশ্চিতসহ অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন শেখ মুহাম্মদ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর