বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিএনপির র‌্যালি বৃহস্পতিবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে সারাদেশে র‌্যালি করবে বিএনপি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ এই র‌্যালি শুরু হবে।

বুধবার (৯ এপ্রিল) বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে। একই দিন দেশব্যাপী সব মহানগরে এই কর্মসূচি পালিত হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর