শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্মম আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। এ সময় তারা ‘ইসরায়েলের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবীর’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’-ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

এদিকে বিক্ষোভ কর্মসূচি ঘিরে দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দূতাবাসের সামনে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। মানবপ্রাচীর তৈরি করার পাশাপাশি ওই পথ ব্যবহারকারী অধিকাংশ মানুষকে তল্লাশি করা হচ্ছে।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ফিলিস্তিনে গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকতে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না।

উল্লেখ্য, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর