বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

ইসলামপুরে বেলগাছা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩৬৮ সময় দেখুন
ইসলামপুরে বেলগাছা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তাই দলকে সু-সংগঠিত ও শক্তিশালী করে,গড়ে তোলার লক্ষ্যে শুরু হয়েছে প্রাচীনতম এই দলটির নতুন নেতৃত্ব নির্বাচনের অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় বিভিন্ন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলার ২নং বেলগাছা ইউনিয়ন শাখা ও মন্নিয়া আঞ্চলিক শাখার ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৫ অক্টোবর ) বিকালে বেলগাছা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বেলগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ সিদ্দিকুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নুরে আজাদ ইমরান প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আলহাজ মিয়া।

উক্ত বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, ইসলামপুর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ নুর ইসলাম নুর, বেলগাছা ইউনিয়ন আ.লীগের সভাপতি শাহান শাহ, সাধারন সম্পাদক আব্দুল মালেক সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিশনে ইসলামপুর উপজেলা ছাত্রলীগের জুড়িবোর্ডে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক বছরের জন্য ২নং বেলগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে মোঃ পিয়াস ফারাজি ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ অনিক মাহমুদের নাম ঘোষনা করেন, ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নুরে আজাদ ইমরান।

উল্লেখ, মন্নিয়া আঞ্চলিক শাখার প্রার্থীদের সিভি যাচাই-বাছাই জনিত কারনে উক্ত কমিটি আগামী ৭ অক্টোবর ইসলামপুর দলীয় কার্যালয় থেকে জানানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর