বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

ই-কমার্সে আটকে থাকা টাকা ফেরত প্রক্রিয়া শুরু শিগগিরই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩২০ সময় দেখুন
ই-কমার্সে আটকে থাকা টাকা ফেরত প্রক্রিয়া শুরু শিগগিরই


শিগগিরই ই কমার্স প্রতিষ্ঠানগুলোতে আটকে থাকা গ্রাহকের টাকা ফেরত প্রক্রিয়া শুরু হবে। তার আগে নেয়া হবে আইনি মতামত।

মঙ্গলবার, ৯ নভেম্বর সকালে সচিবালয়ে ই-কমার্স প্রতিষ্ঠানের জটিলতা নিরসনে গঠিত কমিটির এক বৈঠক শেষে এ কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

গ্রাহকদের টাকা ফেরত দেয়ার বিষয়ে অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, টাকাটা একটি কোর্টের মধ্যে আছে, সেগুলো বের করতে একটু সময় লাগবে। মানুষকে একটু ধৈর্য ধরতে হবে। এই টাকাটা টোটালি আমাদের পেমেন্ট গেটওয়েতে আছে। সেটা কিন্তু আমাদের লিগ্যাল ইস্যুটার ক্লিয়ারেন্স পাওয়া গেলে আমরা বাংলাদেশ ব্যাংককে বলবো। যে সিস্টেমে গ্রাহক টাকাটা দিয়েছে, এই পেমেন্ট পদ্ধতিটা অনলাইনের মাধ্যমেই হয়। তাই তাকে অনলাইনেই ফেরত দেয়া হবে। বাংলাদেশ ব্যাংক থেকে ইনস্ট্রাকশন যাবে। যারা থার্ড পার্টি যেখানে টাকা জমা আছে সেখানে থেকে যারা পেমেন্ট করেছে তাদের কাছে অটোমেটিক পাঠিয়ে দিতে পারবে। এখানে লিগ্যাল ইস্যু আছে তাই আমরা আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা করছি।

তিনি আরও বলেন, পণ্য না পেয়ে যেসব গ্রাহক মামলা করেছেন তাদের টাকা পেতে একটু সময় লাগতে পারে। বাকিদের টাকা গেটওয়ে থেকে সরসরি ছাড় করা হবে। বৈঠকের সুপারিশ আগামীকাল মন্ত্রিসভায় জমা দেবে কমিটি। ই-ভ্যালির গ্রাহকদের টাকা ফেরতের অগ্রগতি আদালতের করে দেয়া পরিচালনা কমিটির উপর নির্ভর করছে বলেও জানান অতিরিক্ত সচিব।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর