বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ঈদের পরে পুঁজিবাজারে আস্থা, স্বচ্ছতা ও গতিশীলতা থাকবে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ মে, ২০২২
  • ২৬৮ সময় দেখুন
ঈদের পরে পুঁজিবাজারে আস্থা, স্বচ্ছতা ও গতিশীলতা থাকবে – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : বিনিয়োগকারীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। একইসঙ্গে ঈদের পরে শেয়ারবাজারে আস্থা, স্বচ্ছতা ও গতিশীলতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, এবারের ঈদেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ রইল। করোনার মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা বিনিয়োগকারীদের স্বার্থে সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি সামনে পুঁজিবাজার আরও ভালো হবে।

বিনিয়োগকারীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, পুঁজিবাজার নিয়ে হতাশ না হয়ে ধৈর্য্য ধরতে হবে। এখনো অনেক শেয়ার বিনিয়োগযোগ্য আছে। এই অবস্থায় ভালো শেয়ারে বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা নেই। তাই বিনিয়োগকারীদেরকে ভালো শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দেন তিনি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর অন্তর্ভুক্ত সকল সদস্য, ব্রোকার ও বিনিয়োগকারীদেরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্টক এক্সচেঞ্জটির চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেছেন।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বলেন, আমাদের পুঁজিবাজারে এখনো অনেক শেয়ার বিনিয়োগযোগ্য। এফডিআর এর সুদের হার কমে আসায় শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ তৈরী হয়েছে। সবমিলিয়ে শেয়ারবাজার সামনের দিকে যাওয়ার অপার সম্ভাবনা রয়েছে। তাই বিনিয়োগকারীদের হতাশ না হয়ে বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর