শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ইছাহাক আলী 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১২৫ সময় দেখুন
ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ইছাহাক আলী 

নয়ন বাবু, নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নওগাঁ-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এছাহাক আলী ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি, তা যেন আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হয়। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান শিক্ষা আমাদের সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করুক। পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করুক।”

আলহাজ্ব ইছাহাক আলী আরও বলেন, “ধনী-গরিব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে আমরা এগিয়ে যাব। ঈদ আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। তাই সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত।”

ঈদ পরবর্তী শুভেচ্ছায় তিনি বলেন,” পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন দিন পার হয়ে গেলো! নওগাঁ-৬ আসন (রানীনগর উপজেলা ও আত্রাই উপজেলা ) বাসীকে তথা সারাদেশের সব মুসলমানকে ঈদ পরবর্তী আন্তরিক শুভেচ্ছা ও মোবারক জানাই। বিশ্ববাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর