শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উখিয়ায় গহীন জঙ্গলে পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান: ফাঁকা গুলিবর্ষণ করে সতর্ক সংকেত।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২১৫ সময় দেখুন
উখিয়ায় গহীন জঙ্গলে পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান: ফাঁকা গুলিবর্ষণ করে সতর্ক সংকেত।

মোঃ ইমরান খান।

উখিয়ার গহীন জঙ্গলে অবৈধ ডাম্পার সিন্ডিকেট ও পাহাড় খেকোদের সতর্ক সংকেত দিয়ে কয়েক সেকেন্ড পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়া হয়। কিন্তু এতে কোন রকম হতাহতের ঘটনা ঘটেনি বলে জানাযায়।

গতকাল সোমবার সন্ধা ৬ ঘটিকার সময় গোপন সংবাদ এর ভিত্তিতে। উপজেলা নির্বাহী অফিসার, নিজাম উদ্দিন আহমেদ এর নেতৃত্বে ফরেস্ট ডিপার্টমেন্টের একটি দল হরিণমারা অছিরজুম (অইস্যারজুম) এর গহীন জঙ্গলে অবৈধ ডাম্পার সিন্ডিকেট ও পাহাড় খেকো’দের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গেলে। পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়া হয়, মুহূর্তে পাহাড় খেকোদের মাদার স্পট নামে খ্যাত। হরিণমারা, বাগানের পাহাড় ও তুতুরবিল এলাকায় আতংক সৃষ্টি হয়। কিন্তু এতে কোন রকম হতাহতের ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, সরকারি সম্পদ তথা প্রাকৃতিক সম্পদ পাহাড় ধ্বংস করে এবং উল্টো সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে যারা মাটি/বালু পাচার করেন তাদের বিরুদ্ধে প্রশাসন কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। সুতরাং কেউ যদি আইন অমান্য করেন তাদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বদরুল আলম, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, বিট অফিসার রাকিব, দুলাল সহ অন্যান্যরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর