বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

একই দিনে দুই কোরিয়ার পাল্টাপাল্টি অস্ত্র পরীক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬২ সময় দেখুন
একই দিনে দুই কোরিয়ার পাল্টাপাল্টি অস্ত্র পরীক্ষা


আন্তর্জাতিক ডেস্ক

উত্তর ও দক্ষিণ কোরিয়া উভয় দেশ একই দিনে মিসাইল পরীক্ষা চালিয়েছে। বুধবার (১৫ আগস্ট) কোরিয়া উপসাগরে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে দুই অস্ত্র পরীক্ষা করে। প্রতিবেশী বৈরী দুই দেশের পাল্টাপাল্টি অস্ত্র পরীক্ষায় কোরীয় উপদ্বীপে টানটান উত্তেজনা বিরাজ করছে।

জাপানের কোস্টগার্ড জানিয়েছে, বুধবার পিয়ংইয়ং ১২:৩৮ মিনিটে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পাঁচ মিনিট পর ১২:৪৩ মিনিটে আরও একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়া হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এই তথ্য নিশ্চিত করেছে বলে ইয়োনহাপ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য যে, চলতি সপ্তাহে এ নিয়ে দুইবার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে উত্তর কোরিয়ার মিসাইলগুলোর লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

পিয়ংইয়ংয়ের মিসাইল পরীক্ষার মাত্র তিন ঘণ্টার মাথায় সিউলও মিসাইল পরীক্ষা চালায়। এদিন দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো পানির নিচ থেকে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়া জানায়, দেশীয় প্রযুক্তিতে তৈরি এ মিসাইলটি ৩ হাজার টনের। এটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মিসাইল পরীক্ষার সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন-জে-ইন উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট ভবনের বিবৃতিতে বলা হয়, নতুন এ মিসাইল নানা হুমকি থেকে দেশকে সুরক্ষা দেবে।

এদিকে উত্তর কোরিয়ার লাগাতার মিসাইল পরীক্ষার ব্যাপারে উদ্বেগ জানিয়েছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে শুগা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এ ধরনের পরীক্ষা ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

কয়েকদিন আগেও উত্তর কোরিয়া দূরপাল্লার ক্রুজ মিসাইল পরীক্ষা চালিয়েছিল। এ মিসাইল জাপানের বেশিরভাগ স্থানে আঘাত হানতে সক্ষম।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর