বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :

এনটিআরসিএ’র ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন সাময়িক স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৭৬ সময় দেখুন


ঢাকা: জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির ফরম পূরণ ও জমাদান কার্যক্রম।

বুধবার (২ জুলাই) রাত ৮টা থেকে এ স্থগিতাদেশ কার্যকর হয়েছে। এনটিআরসিএর আবেদনসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে কখন থেকে আবার আবেদন কার্যক্রম চালু হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় আবেদন চালু হলে তা সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

এর আগে, সারাদেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ২২ জুন থেকে শুরু হওয়া এই আবেদন ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলার কথা ছিল। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১৩ জুলাই পর্যন্ত। তবে কারিগরি ত্রুটির কারণে আগেই তা স্থগিত করা হলো।

প্রসঙ্গত, প্রকাশিত ৬ষ্ঠ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদরাসায় ৫৩ হাজার ৫০১টি, এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom