রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

এবারের ঈদে আসছে ‘কালা তুফান’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৫৫৬ সময় দেখুন
এবারের ঈদে আসছে ‘কালা তুফান’


আমিরুলের বাড়ি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হয়বতপুর গ্রামে। কোরবানির ঈদ সামনে রেখে তিনি কালা তুফানকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। আর এতেই ষাঁড়টি সবার নজরে এসেছে। ১ হাজার ৩২৪ কেজি (৩৩ দশমিক ১ মণ) ওজনের ষাঁড়টি দেখতে প্রতিদিন কৌতূহলী মানুষের ভিড় জমছে।

আমিরুল বলেন, ‘আমি পড়ালেখা তেমন একটা করতে পারিনি। তবে সব সময় ভালো কিছু একটা করার প্রবল ইচ্ছা ছিল। সেই ইচ্ছা থেকেই আমি প্রায় তিন বছর আগে হলস্টিন ফ্রিজিয়ান জাতের ষাঁড়ের একটা বাছুর কিনে লালনপালন শুরু করি। ১ লাখ ৮৬ হাজার টাকায় কেনা তখনকার বাছুরটির ওজন ছিল ছয় মণ। শুরু থেকেই আমি তাকে চিড়া, গুড় ও অ্যাংকরের ভুসি খাওয়ানো শুরু করি। এতে ষাঁড়টির খাওয়ার রুচি বেড়ে যায়। বয়স ও ওজন হিসাব করে তাকে খাওয়াতে থাকি। বর্তমানে ষাঁড়টি প্রতিদিন ৭ কেজি ভুসি, ২ কেজি চিড়া, ২ কেজি গুড় ও প্রায় ৯০ কেজি পানি খায়। এই সময়ে কখনোই ষাঁড়টির রোগবালাই হয়নি। মোটাতাজাকরণের জন্য বিন্দুমাত্র ওষুধও খাওয়ানো হয়নি।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা কালা তুফান নামের ষাঁড়টি অনেক আকর্ষণীয় হয়েছে। আকৃতির তুলনায় ষাঁড়টির শরীরে চর্বির পরিমাণ কম। এ কারণে লালনকারী খামারি ন্যায্যমূল্য পাবেন বলে তিনি মনে করেন।

আমিরুল বলেন, ষাঁড়টি তাঁর পরিবারের একজন প্রিয় সদস্য হয়ে গেছে। তবু বাস্তবতার তাগিদে তিনি ষাঁড়টি বিক্রি করে দিচ্ছেন। তবে কদর বোঝেন, এমন শৌখিন কোনো লোক ষাঁড়টি কিনলে তিনি সবচেয়ে খুশি হবেন। আমিরুলের প্রত্যাশা, ষাঁড়টি ১৫ লাখ টাকায় বিক্রি করতে পারবেন। এ পর্যন্ত সাড়ে আট লাখ টাকা দাম উঠেছে। নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, তুফান যেমন ঘন কালো হয়, ষাঁড়টিও তেমনি। তাই শখ করে তিনি ষাঁড়টির নাম দিয়েছেন কালা তুফান।

ষাঁড়টির নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন স্থানীয় পশু চিকিৎসক হিমেল রহমান। তিনি বলেন, তাঁর হাতেই এই ষাঁড়ের কৃত্রিম প্রজনন হয়েছিল। শৈশব থেকে তিনি ষাঁড়টি লালনপালনে পরামর্শ দিয়ে আসছেন। বর্তমানে ষাঁড়টি লম্বায় ৯ ফুট, উচ্চতা ৬ ফুট ও ওজন ১ হাজার ৩২৪ কেজি। পরিচর্যা করলে ষাঁড়টির ওজন ১ হাজার ৫০০ কেজি পর্যন্ত হবে বলে তিনি জানান। এ-জাতীয় ষাঁড় সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত বাঁচে।

আমিরুলের পাঁচ বছরের ভাতিজি নিশাত বলে, ষাঁড়টি বিক্রির কথা হচ্ছে। এটা শোনার পর থেকে তার মন খুব খারাপ। পড়ালেখার বাইরে তার পুরো সময়টা কাটে ষাঁড়ের সঙ্গে। সে পিঠে উঠে বসলেও তুফান বিরক্ত বোধ করে না। ষাঁড়টিকে সে বড় ভাইয়ের মতো ভাবে।

The post এবারের ঈদে আসছে ‘কালা তুফান’ appeared first on Unitednews24.com.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর