শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

এবার সর্বাত্মক কর্মবিরতিতে কুবির কর্মকর্তা-কর্মচারীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১২১ সময় দেখুন
এবার সর্বাত্মক কর্মবিরতিতে কুবির কর্মকর্তা-কর্মচারীরা

কুবি প্রতিনিধি :

অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এখানেই তারা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেন।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছাদেক হোসেন মজুমদার বলেন, ‘আমরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আজ থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছি। এর আগে আমরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছি, আশা করেছিলাম সরকার কোনো সিদ্ধান্ত জানাবেন, কিন্তু সেটা হয় নি। আমাদের দাবি না মানা হলে এই কর্মবিরতি চলতে থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক মো. মহসিন বলেন, ‘আমাদের যে আগের পেনশন নীতি ছিলো আমরা ফেরত চাই। এই নতুন পেনশনের স্কিম বাতিল না করা হলে আমরা কর্মবিরতি পালন করতে থাকবো। আজ থেকে আমরা সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছি।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী পরিষদ ১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর