মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

এভিটেক্স ফ্যাশনস অধিগ্রহণে ইভিন্স টেক্সটাইলসের ইজিএম – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৪ সময় দেখুন
এভিটেক্স ফ্যাশনস অধিগ্রহণে ইভিন্স টেক্সটাইলসের ইজিএম – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেড এভিন্স গ্রুপের অপর একটি প্রতিষ্ঠান এভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করবে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে এভিন্স টেক্সটাইলস কর্তৃপক্ষ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী শনিবার (৬ নভেম্বর) বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২অক্টোবর।

সূত্র জানিয়েছে, একই দিনে (৬ নভেম্বর) ক্রেডিটরদের সাথে বৈঠক করবে কোম্পানিটি। ওই দিন বিকালে নিকুঞ্জে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ, গত ১০ মে এভিন্স টেক্সটাইলসের পরিচালনা পর্ষদ এক বৈঠকে এভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। সে আলোকে হাইকোর্টের কাছে অনুমতি চেয়ে আবেদন করলে গত ২৩ আগস্ট আদালত অনুমতি দেন।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্যানুসারে, গাজীপুরের ভবানীপুরের শিরিরচালায় অবস্থিত এভিটেক্স ফ্যাশনস ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ৭৫০। কারখানায় ৩৭৯টি যন্ত্র রয়েছে। এর বার্ষিক উৎপাদন সক্ষমতা ১ লাখ ৮২ হাজার ডজন। কোম্পানিটি মূলত বিদেশে শার্ট রফতানি করে থাকে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর