তুরস্ক: জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধের মাঝে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১) অতিরিক্ত সময় গড়িয়ে শেষের দিকে রয়েছে। বর্তমানে অর্থায়ন নিয়ে দর কষাকষি চলছে, যেকোনো সময় সিদ্ধান্ত হতে পারে।
রোববার (২২ নভেম্বর) সকাল থেকে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়ন নিয়ে বৈঠক চলছে। রাত সাড়ে ১০ টার দিকে চূড়ান্ত বৈঠকে পাওয়া না পাওয়া হিসাবের দরজা খুলবে বলে জানা গেছে।
কপ-৩১ এর সর্বশেষ পরিস্থিতি
মূল বিরোধ: জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সুস্পষ্ট অঙ্গীকার এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও শক্তিশালী আর্থিক সহায়তার দাবি নিয়ে দেশগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।
আলোচনা দীর্ঘায়িত: নির্ধারিত সময়ের পরও সমঝোতায় পৌঁছাতে সমাপনী অধিবেশন স্থগিত রেখে আলোচনা সপ্তাহান্তে গড়িয়েছে। এদিকে আজ রাতে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে আগামীকালও বৈঠক গড়াতে পারে বলে জানা গেছে।
এদিকে পরবর্তী কপ৩২ সম্মেলন ২০২৭ সালের ৮ থেকে ১৯ নভেম্বর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হবে। কপ৩২’র মনোনীত সভাপতি ও ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী গেদিয়ন তিমোথিওস জানিয়েছেন, তারা আন্তর্জাতিক জলবায়ু সহযোগিতা জোরদার, জলবায়ু অর্থায়নে সহজ প্রবেশাধিকার এবং আফ্রিকাসহ উন্নয়নশীল দেশগুলোর অগ্রাধিকার তুলে ধরার ওপর গুরুত্ব দেবে।