বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

এম. আই. সিমেন্টের এজিএম সম্পন্ন, লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৫২ সময় দেখুন
এম. আই. সিমেন্টের এজিএম সম্পন্ন, লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এম. আই. সিমেন্ট ফ্যাক্টরী লিমিটেড তথা ক্রাউন সিমেন্ট-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। কোম্পানির শেয়ারহোল্ডারগণ পরিচালনা পর্ষদ ঘোষিত ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

গত বুধবার (১৫ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা শেয়ারহোল্ডারগণ কতৃক অনুমোদন করা হয়।

এজিএম এ সভাপতিত্ব করেন এম. আই. সিমেন্ট ফ্যাক্টরী লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উক্ত সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২১ তারিখে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক ও পরিচালকমন্ডলীর প্রতিবেদন, পরিচালকবৃন্দের নির্বাচন, বর্তমান দুইজন স্বতন্ত্র পরিচালকের পুনঃনিয়োগ এবং ৩০ জুন ২০২২ তারিখে সমাপ্তব্য বছরের জন্য বহিঃনিরীক্ষক ও কর্পোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণও অনুমোদিত হয়। এছাড়াও বিশেষ আলোচ্য সূচী হিসেবে কোম্পানির নাম “এম. আই. সিমেন্ট ফ্যাক্টরী লিমিটেড” হতে “ক্রাউন সিমেন্ট পিএলসি” তে পরিবর্তন করার প্রস্তাবও অনুমোদিত হয়।

সভায় এম. আই. সিমেন্ট ফ্যাক্টরী লিমিটেড এর ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান মোল্লাহ্, পরিচালক মোঃ আলমাস শিমুল, স্বতন্ত্র পরিচালকদ্বয় জাকির আহমেদ খান ও প্রফেসর ড. এম. আবু ইউসুফ, বোর্ডের প্রধান উপদেষ্টা মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন তালুকদার, এফসিএ উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা শেয়ারহোল্ডার মোঃ আশরাফুজ্জামান এবং চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আহসান উল্লাহ্, এফসিএ। কোম্পানির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ও কোম্পানী সচিব মোঃ মজহারুল ইসলাম, এফসিএস উক্ত সভা পরিচালনা করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর