নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিলের ক্রেডিট রেটিং সম্পন্নের পর তা প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এমাজিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) রেটিং অনুযায়ী এসএস স্টিলের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ-’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ২০২১ সালের ৩০ মার্চ সমাপ্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।






