শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

এসে গেল জিও-র ট্রু ৫জি সার্ভিস, স্মার্টফোনের ইন্টারনেট স্পিড এবার ঝড় তুলবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১২২ সময় দেখুন
এসে গেল জিও-র ট্রু ৫জি সার্ভিস, স্মার্টফোনের ইন্টারনেট স্পিড এবার ঝড় তুলবে


রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ টেলিকম কোম্পানির রিলায়েন্স জিও সম্প্রতি বেঙ্গালুরু এবং হায়দরাবাদে চালু করেছে জিও ট্রু ৫জি সার্ভিস। মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই, বারাণসী এবং নাথদ্বারে কিছুদিন আগেই চালু করা হয়েছে জিও ট্রু ৫জি সার্ভিস। এবার হায়দরাবাদে এবং বেঙ্গালুরুতেও ও চালু করা হল জিও ট্রু ৫জি পরিষেবা। এই দুটি শহরকেই ভারতের সাইবার এবং ডিজিটাল হাব বলে মনে করা হয়। জিও ট্রু ৫ জির আসল পরীক্ষা কাজেই এই শহরেই হবে।

রিলায়েন্স জিওর তরফে জানানো হয়েছে যে জিও ট্রু ৫জি ইতিমধ্যেই ছয়টি শহরের লাখ লাখ গ্রাহক ব্যবহার করে ফেলেছেন। সেই সকল গ্রাহকদের প্রতিক্রিয়া খুবই পজিটিভ। গ্রাহকদের সেই সকল প্রতিক্রিয়ার আধারে জিও তাদের ৫জি পরিষেবা নেটওয়ার্ক আরও মজবুত করে তুলছে। জিও তাদের গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য ট্রু ৫জি সার্ভিসকে উন্নত করে তোলার চেষ্টা করছে।

৫০০ এমবিপিএস থেকে ১ জিবিপিএস স্পিড –

জিও কোম্পানির তরফে জানানো হয়েছে যে, গ্রাহকরা তাদের স্মার্টফোনে ৫০০ এমবিপিএস থেকে ১ জিপিএসের মধ্যে ইন্টারনেট স্পিড পাবেন। এর ফলে গ্রাহকরা বেশি মাত্রায় ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, তারাই নিয়ে এসেছে ভারতের একমাত্র ট্রু ৫জি নেটওয়ার্ক। ৫জি নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকরা একই সঙ্গে বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে যাবেন।

৫জি নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ বিষয় –

– স্ট্যান্ড অ্যালোন ৫জি আর্কিটেকচার নেটওয়ার্ক। এর ফলে ৪জি নেটওয়ার্ক-এর নির্ভরতা শূন্যে নেমে আসবে।
– ৭০০ মেগাহার্টজ, ৩৫০০ মেগাহার্টজ এবং ২৬ মেগাহার্টজ ব্যান্ডে ৫জি স্পেক্ট্রামের সবথেকে বড় এবং ভাল মিশ্রণ।
– কেরিয়ার অ্যাগ্রিগেশন টেকনিকের ব্যবহার করে জিও ৫জি ফ্রিকোয়েন্সির একটি শক্তিশালী ডেটা হাইওয়ে তৈরি করে।

অতিরিক্ত টাকা ছাড়াই ১ জিপিএস প্লাস স্পিড এবং আনলিমিটেড ৫জি ডেটা -
১০ নভেম্বর থেকে বেঙ্গালুরু এবং হায়দরাবাদে জিওর ইউজারদের কাছে রিলায়েন্স জিও টেলিকমের তরফে আমন্ত্রণ পাঠানো শুরু হয়েছে এই জিও ট্রু ৫জি সার্ভিসের। এই অফারের মাধ্যমে গ্রাহকরা অতিরিক্ত টাকা ছাড়াই ১ জিপিএস প্লাস স্পিড এবং আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ অতিরিক্ত শুল্ক ছাড়াই বেঙ্গালুরু এবং হায়দরাবাদের গ্রাহকরা ব্যবহার করতে পারবন জিও ট্রু ৫জি সার্ভিস।

Published by:Rukmini Mazumder

First published:

Tags: Reliance Jio



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর