রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৩৯ সময় দেখুন
‘এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ময়মনসিংহ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই, সরকারকে অবিলম্বে পদত্যাগ করে দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। যাদের অধীনেই আগামী দিনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (২ মার্চ) বিকেলে নগরীর বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচার সরকারের পতন ঘটাতে রাস্তায় নামতে হবে। আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো স্বৈরাচারকে হটানো যায়নি।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি বৈদেশিক কমিটি সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, মহানগর বিএনপি আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর