সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বকশীবাজার খানকাহ: পুরান ঢাকার সুফি ঐতিহ্যের জীবন্ত স্মারক আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর আনোয়ারায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারী গ্রেফতার নাগরপুরে ফুয়েল কার্ড কার্যক্রম শুরু: কার্ড ছাড়া মিলবে না তেল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ যেকোনো মুহূর্তে যুদ্ধ ফের শুরু হতে পারে: ইরানের সতর্কবার্তা কুতুবদিয়ায় বোরো ধানের বাম্পার ফলন IPL 2026: ‘I was looking at a score around 220-230’ – Ruturaj Gaikwad rues CSK’s batting lapse in SRH loss | Cricket News ‘Personally Disappointed’: Hema Malini On Women’s Reservation Bill Failure, Makes Appeal To Public | Bollywood News

ওমানের মাসকটে ১০ম এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাছে ০-২ ব্যবধানে হারল ভারত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬৮ সময় দেখুন


Last Updated:

ভারতীয় হ্যান্ডবল দল প্রাথমিকভাবে কালো আর্মব্যান্ড পরে ম্যাচ খেলার জন্য তৈরি হয়েছিল। কিন্তু আয়োজকদের তরফে অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি ম্যাচ না খেললেও ভারতকে নির্বাসিত করার হুমকি দেয় এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন।

News18News18
News18

নয়াদিল্লি: ভারত-পাকিস্তান সংঘর্ষের মাঝেই ক্রীড়া ক্ষেত্রে মুখোমুখি হল দুই দেশ। ওমানের মাসকটে ১০ম এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ আয়োজিত হয়।

ভারতীয় হ্যান্ডবল দল প্রাথমিকভাবে কালো আর্মব্যান্ড পরে ম্যাচ খেলার জন্য তৈরি হয়েছিল। কিন্তু আয়োজকদের তরফে অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি ম্যাচ না খেললেও ভারতকে নির্বাসিত করার হুমকি দেয় এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন। পাশাপাশি মোটা টাকার জরিমানাও দিতে বলা হয় বলে অভিযোগ।

দুই দেশের মধ্যে সংঘাতের আবহে ভারতীয় দল এই ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেবে কি না, সেই বিষয়ে সরকারের পরামর্শ চাওয়া হয়েছিল বলে দাবি সংস্থার। তবে তাদের তরফে কিছু জানানো হয়নি কোনও পর্যায় থেকেই। গ্রুপ পর্বের এই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ০-২ স্কোরে হারে ভারত। তবে পাকিস্তানের সঙ্গে বর্তমান সম্পর্কের জেরে এই লিগ পর্বের ম্যাচ খেলার যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠছে।

ভারতীয় হ্যান্ডবল সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, “আমাদের বলা হয়, ম্যাচ বয়কট করলে ১০ হাজার ডলার জরিমানা দিতে হবে। এমনকী আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ভারতকে দু’বছরের জন্য বহিষ্কার করার হুমকিও দেওয়া হয়। তাই সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে নামা ছাড়া আর কোনও রাস্তা ছিল না আমাদের সামনে।”

বাংলা খবর/ খবর/খেলা/

India-Pakistan Conflict: মাঠে মুখোমুখি হল ভারত-পাকিস্তান! কে জিতল? শনিবার হয়ে গেল ‘বড় ম্যাচ’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom