বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ওয়ালটন মােবাইলের এসডিজি ফটোগ্রাফি প্রতিযােগিতায় লাখ টাকা পুরস্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩১০ সময় দেখুন
ওয়ালটন মােবাইলের এসডিজি ফটোগ্রাফি প্রতিযােগিতায় লাখ টাকা পুরস্কার


ওয়ালটন মােবাইলের আয়ােজনে দেশব্যাপী চলছে ভিন্নধর্মী ফটোগ্রাফি প্রতিযােগিতা। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) প্রােমােটার বেটার বাংলাদেশ টুমরাে’র সৌজন্যে পরিচালিত ওই প্রতিযােগিতায় অংশ নিতে পারবেন যে কোনাে বাংলাদেশি নাগরিক। সৃজনশীল ফটোগ্রাফির ওই প্রতিযােগিতায় বিজয়ীদের জন্য রয়েছে লাখ টাকা পর্যন্ত পুরস্কার।

জানা গেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এসডিজি অর্জনের বাস্তব বিষয়বস্তু নিয়েই ওয়ালটন মােবাইলের এই আয়ােজন। প্রতিযােগিতার উদ্দেশ্য এসডিজি বিষয়ে বাংলাদেশের মানুষকে সচেতন করা এবং মানুষের মধ্যে ফটোগ্রাফিক সৃজনশীলতার বিকাশ। এতে প্রথম বিজয়ী পাবেন ১ লাখ টাকা পুরস্কার। দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে রয়েছে যথাক্রমে ৫০ হাজার এবং ২৫ হাজার টাকা।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক আদনান আফজাল জানান, দুই রাউন্ডের এই ফটোগ্রাফি প্রতিযােগিতার প্রথম রাউন্ড শুরু হয়েছে ২৩ নভেম্বর ২০২১ থেকে। যা চলবে ০২ ডিসেম্বর পর্যন্ত। এই রাউন্ডে
অংশগ্রহণকারীরা তাদের ফটোগ্রাফ বা প্রজেক্ট প্রেরণ করবেন। আর দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত ৫০টি ফটোগ্রাফ বা প্রজেক্ট ওয়ালটন মােবাইল ফেসবুক পেজের মাধ্যমে পাবলিক ভােটের জন্য উন্মুক্ত করা হবে। বিজয়ী নির্বাচনে প্রতিটি লাইক পাবে ১ মার্ক এবং প্রতিটি শেয়ারের জন্য থাকবে আরও ১ নম্বর। দ্বিতীয় রাউন্ড শুরু হবে ০৯ ডিসেম্বর। আর পাবলিক ভােট গ্রহণ শেষ হবে ১৫ ডিসেম্বর।

প্রতিযােগিতায় অংশগ্রহণের জন্য কিছু নিয়ম মানতে হবে অংশগ্রহণকারীদের। এর মধ্যে রয়েছে অংশগ্রহণকারীর ফটোগ্রাফ বা প্রজেক্টের বিষয়বস্তু অবশ্যই এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রার যেকোনাে একটি বা একাধিক বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত হতে
হবে। উক্ত লক্ষ্যমাত্রাসমূহ কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবায়ন করা যায় বা অর্জিত হয়েছে তা উল্লেখ করতে হবে। প্রতিযােগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে-
https://www.facebook.com/events/583153149453481/1
ফটোগ্রাফ বা প্রজেক্ট অবশ্যই ফটোগ্রাফারের নিজস্ব বা কপিরাইটকৃত হতে হবে। প্রেরিত ফটোগ্রাফ বা প্রজেক্ট অবশ্যই প্রতিযােগিতার নির্ধারিত থিম (Imagine A Sustainable Bangladesh)-এর সঙ্গে প্রাসঙ্গিক হতে হবে। অপ্রাসঙ্গিক যেকোনাে ফটোগ্রাফ বা প্রজেক্ট এই প্রতিযােগিতায় অবিবেচিত হিসেবে গণ্য হবে। অংশগ্রহণকারীকে অবশ্যই ওয়ালটন
মােবাইলের ফেসবুক ফ্যান পেইজে লাইক ও ফলাে করে অ্যাকটিভ থাকতে হবে। ফটোগ্রাফ বা প্রজেক্ট অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনাে স্থানে ধারণকৃত হতে হবে। অবশ্য ফিল্মে তােলা ছবি স্ক্যান করে ডিজিটাল ফাইল হিসেবে জম দেওয়া যাবে।
অংশগ্রহণকারীর এন্ট্রি দেওয়া ফটোগ্রাফ বা প্রজেক্টসমূহের নিজস্ব কপিরাইট থাকতে হবে। একজন প্রতিযােগী সর্বোচ্চ দুটি ফটোগ্রাফ বা প্রজেক্ট প্রেরণ করতে পারবেন। প্রতিটি ফটোগ্রাফ বা প্রজেক্টর সঙ্গে একটি শিরােনাম এবং ক্যাপশন (সর্বোচ্চ ১৫০ শব্দ) থাকতে হবে। যাতে ফটোগ্রাফ বা প্রজেক্টটি বাংলাদেশের এসডিজি বাস্তবায়নের সঙ্গে কিভাবে সম্পর্কিত তার উল্লেখ থাকবে।
#walton_mobile,
#walton_mobile_sdg_photo_contest,
এবং
#better_bangladesh_tomorrow- এই হ্যাশট্যাগসমূহ ব্যবহার করে অংশগ্রহণকারীকে তাদের ফটোগ্রাফ বা প্রজেক্ট নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে পােস্ট করতে হবে।অংশগ্রহণকারীকে অবশ্যই তার ফেসবুক এন্ট্রি লিংক ও যােগাযােগের জন্য নাম, ঠিকানা এবং ফোন নম্বরসহ ফটোগ্রাফ বা প্রজেক্ট waltonmobilesdg@gmail.com- এ ইমেল
ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইল পাঠাতে অনুসরণ করতে হবে নির্দিষ্ট ডিজিটাল ইমেজ ফরম্যাট। জেপিইজি, এসআরজিবি কালার প্রােফাইল, সর্বোচ্চ ৪০০০ পিক্সেল। যা ২০০০ পিক্সেলের কম হবে না। সর্বাধিক ফাইলের সাইজ ৫ মেগাবাইট এবং
সর্বনিন্ম ২ মেগাবাইট হতে হবে। ফাইলের নাম লিখতে হবে নির্দিষ্ট নিয়ম অনুসারে। ডিজিট ক্রমিক নম্বর_লেখকের নাম_শিরােনাম। উদাহরণস্বরূপ: 01_Adnan Islam_Joy of life। এখানে আদনান ইসলাম লেখকের নাম এবং তার শিরােনাম Joy of life। ১৮ ডিসেম্বর ২০২১ তারিখে চূড়ান্ত ফলাফল ঘােষণা করবে ওয়ালটন মােবাইল কর্তৃপক্ষ। ফলাফল প্রকাশিত হবে ওয়ালটন মােবাইলের ফেসবুক পেইজে (https://www.facebook.com/WaltonMobile)

প্রেস বিজ্ঞপ্তি

Source:
ই-কমার্স বার্তা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর