বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ওসির মানবিকতায়: অন্তঃসত্ত্বা বৃষ্টির মুখে হাসি, জন্ম নিল ফুটফুটে কন্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৮১ সময় দেখুন
ওসির মানবিকতায়: অন্তঃসত্ত্বা বৃষ্টির মুখে হাসি, জন্ম নিল ফুটফুটে কন্যা

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মেলান্দহে এক অসহায় অন্তঃসত্ত্বা নারীর ফোনে সাড়া দিয়ে হাসপাতালে ভর্তি করালেন থানার অফিসার ইনচার্জ। তারই সহায়তায় নিরাপদে জন্ম নিল এক ফুটফুটে কন্যা শিশু। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন—এই খবরে এলাকায় প্রশংসা কুড়াচ্ছে ওসির এ মানবিক উদ্যোগ।

ঘটনাটি মেলান্দহ উপজেলার মালঞ্চ আলোকদিয়া গ্রামের। মাত্র ২০ বছর বয়সী বৃষ্টি, যিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তিনদিন ধরে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। কিন্তু অভাবের কারণে হাসপাতালে যাওয়ার উপায় ছিল না। তার শ্বশুরবাড়ির কেউ-ই পাশে দাঁড়ায়নি। অসহায় বৃষ্টি তখন শেষ ভরসা হিসেবে ফোন করেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামকে।

ওসি শফিকুল ইসলাম বিষয়টি শুনে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। জরুরি ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত এসআই রফিকুল ইসলামকে পাঠান বৃষ্টির বাড়িতে। পরে এসআই রফিকুল ইসলাম তাকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সোমবার (২৮ জুলাই) হাসপাতালে বৃষ্টি এক কন্যা শিশুর জন্ম দেন। মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসকরা।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, মানুষের দুর্দিনে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বৃষ্টির ফোন পাওয়ার পর বিষয়টিকে মানবিক দৃষ্টিতে দেখি। আজ মা ও সন্তান দুজনেই সুস্থ—এটাই সবচেয়ে বড় তৃপ্তি।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর