শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪ Aryna Sabalenka back to her best as World No. 1 storms into US Open third round in just 53 minutes | Tennis News Hanuman Ansh: How did A No-Star ₹2 Crore Film Became A ₹55 Crore Hit? Trade Experts Decode Its BO Run | Bollywood News কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

ওয়ালটন ই-প্লাজায় ল্যাপটপ অনলাইন ডিসকাউন্ট মেলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৯১ সময় দেখুন
ওয়ালটন ই-প্লাজায় ল্যাপটপ অনলাইন ডিসকাউন্ট মেলা


ঘরে বসে কম্পিউটার পণ্য কেনায় বিশেষ সুবিধা দিচ্ছে দেশী প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ‘ওয়ালটন ল্যাপটপ অনলাইন ডিসকাউন্ট মেলা’র আওতায় প্রতিষ্ঠানটির অনলাইন প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে ল্যাপটপ, কম্পিউটার এবং কম্পিউটার এক্সেসরিজ কিনলেই মিলবে ১৫ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট। ১৫ মে থেকে শুরু হওয়া এ সুযোগ থাকছে ৩১ জুলাই ২০২২ পর্যন্ত।

ওয়ালটন কম্পিউটার ও আইটি এক্সেসরিজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, অনলাইন ডিসকাউন্ট মেলার আওতায় ই-প্লাজা ( https://cutt.ly/uHonLfB) থেকে ওয়ালটনের যে-কোনো কম্পিউটার পণ্য ক্রয়ে এই মূল্যছাড় দেয়া হচ্ছে। তবে পণ্য ক্রয়ে গ্রাহকদের অনলাইন পেমেন্ট গেটওয়ে (ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং) ব্যবহার করতে হবে এবং হোম ডেলিভারি নিতে হবে। তিনি জানান, এর পাশাপাশি ই-প্লাজা থেকে সর্বোচ্চ ৩ মাসের ইএমআই সুবিধায় কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রেও ১৫ শতাংশ ডিসকাউন্ট পাবেন গ্রাহক। তবে মূল্যছাড়সহ ইএমআই সুবিধা পেতে হলে ক্রয়কৃত পণ্যের নূন্যতম দাম হতে হবে
১০,০০০ টাকা।

‘ওয়ালটন ল্যাপটপ অনলাইন ডিসকাউন্ট মেলা’র আপডেট ওয়ালটন কম্পিউটারের অফিশিয়াল ফেসবুক পেইজে বিস্তারিত
জানা যাবে।

উল্লেখ্য, বর্তমানে ভিন্ন ভিন্ন কনফিগারেশন ও দামের প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়াক্সজ্যাম্বু সিরিজের বিভিন্ন মডেলের ল্যাপটপ উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। এছাড়া ওয়ালটনের আছে বিভিন্ন মডেলের ডেস্কটপ, অল-ইন-ওয়ান ইউনিফাই পিসি, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব। এসব পণ্যের পাশাপাশি নানা মডেল ও ফিচারের মনিটর, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‍্যাম, পিসিবিএ, মেমোরি
কার্ড, পাওয়ার ব্যাংক, প্রজেক্টর, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। মডেলভেদে গ্রাহকরা ওয়ালটন ল্যাপটপে সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর