জয়নাল আবেদীন: আজ কক্সবাজার সার্কিট হাউজে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সভা, যেখানে অংশগ্রহণ করেন ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড-এর মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সহকারী কমিশনারগণ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ।
সভায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং মানবপাচার প্রতিরোধে চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সক্রিয় অংশগ্রহণ করে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন(ইপসা), যা নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে বাংলাদেশের অন্যতম অগ্রণী সংস্থা হিসেবে পরিচিত।
ইপসা এর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সভায় অংশগ্রহণ করে। প্রতিনিধি দলটি তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, কার্যকর কৌশল এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করে।
সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা ও উন্নয়ন অংশীদাররা সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে অভিবাসন সংক্রান্ত সমস্যা মোকাবিলার বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই পরামর্শ সভাটি সরকারের বিভিন্ন স্তরের নীতিনির্ধারক এবং বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।