বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

কবিরহাট সাবেক মেয়রের স্ত্রীকে দুদকের মামলায় কারাগারে প্রেরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২৮ সময় দেখুন
কবিরহাট সাবেক মেয়রের স্ত্রীকে দুদকের মামলায় কারাগারে প্রেরণ

নোয়াখালী প্রতিনিধি : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নোয়াখালীর কবিরহাট পৌরসভার সাবেক মেয়র জাহিরুল হক রায়হান এবং তার স্ত্রী সামিয়া শারমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ৪৪ লাখ ৩৩ হাজার ৬০০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। মামলায় কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের স্ত্রী আদালতে হাজির হলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

দুদক নোয়াখালীর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্মায় চক্রবর্তী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০ এর ১০৯ ধারায় দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহিরুল হক রায়হান ২০১১ সালে প্রথমবার কবিরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং পরবর্তীতে আরও দুই মেয়াদে এই পদে মেয়র নির্বাচিত হন । ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তিনি মেয়রের দায়িত্বে ছিলেন। মেয়র থাকাকালীন তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে।

প্রাথমিক অনুসন্ধানে দুদক জাহিরুল হক রায়হান এবং তার স্ত্রী সামিয়া শারমিন, যিনি একজন গৃহিণী, তাদের আয়ের কোনো বৈধ উৎস বা ব্যবসায়িক ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি। এরপরও নোয়াখালী সদর উপজেলার পশ্চিম আলীপুর মৌজায় জমি সহ একটি চারতলা বাড়ি পাওয়া গেছে। দুদকের যাচাইকালে ওই বাড়ির নির্মাণ ব্যয় ৪৪ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা বলে প্রতীয়মান হয়। অনুসন্ধানকালে আরও দেখা যায় যে, জাহিরুল হক রায়হান এবং সামিয়া শারমিন পরস্পর যোগসাজশে এই স্থাবর সম্পত্তি অবৈধভাবে অর্জন ও ভোগদখল করেছেন।

এই মামলায় গত বৃহস্পতিবার কবিরহাট পৌরসভা সাবেক মেয়রে জহিরুল হক রায়হানের স্ত্রী সামিয়া শারমিন আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। রবিবার দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর