শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

কমিটি ঘোষণা নিয়ে টানাপোড়েন: সাবেক সভাপতির অপকৌশলে ক্ষুব্ধ সদস্যরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০৯ সময় দেখুন
কমিটি ঘোষণা নিয়ে টানাপোড়েন: সাবেক সভাপতির অপকৌশলে ক্ষুব্ধ সদস্যরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্প্রতি জুলাই মাসে অনুষ্ঠিত এজিএমে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, অ্যাটমিক এনার্জি কমিশন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হাসানাত রুবেল। তবে উচ্চশিক্ষার জন্য জাপানে যাওয়ায় ড. রুবেল সাধারণ সম্পাদকের দায়িত্ব নিতে অনিচ্ছুক।
এই পরিস্থিতিতে আরেক প্রার্থী মোর্শেদের নাম সাধারণ সম্পাদক পদে ঘোষণা করার কথা থাকলেও তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “ এসোসিয়েশনের সাবেক সভাপতি ড. মমিন ফ্যাসিস্ট ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদীপ রায় নন্দীর ঘনিষ্ঠ, আর সাবেক সেক্রেটারি ড. কুন্ডু নগর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রিপনের ঘনিষ্ঠ।
তাছাড়া ড. মমিন ফেসবুকে ঘোষণা দিয়ে এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন নিয়ে তাকে যেন আর না ডাকা হয় বলে স্ট্যাটাস দিলেও এখন প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং এজিএমে দায়িত্ব হস্তান্তরের পরও গঠনতন্ত্র কে বুড়ো আঙুল দেখিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন দেয় পূর্বের কমিটি বহাল করার জন্য। মূলত নিজের স্বৈরাচারী দোসর অবস্থান লুকানোর জন্য সে এই প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং এলামনাইদের বিভাগে আসতে দিবে না, ক্যাম্পাসে আসতে দিবে না বলে হুমকি দিচ্ছে। ড. কুন্ডু জুলাই আন্দোলনের সময় বিতর্কিত মন্তব্য করে অবাঞ্ছিত হয় এবং পরবর্তীতে পদত্যাগে বাধ্য হয়। তাই তারা এবং তাদের ঘনিষ্ঠ স্বৈরাচারী দোসররা চাইছে না অ্যাসোসিয়েশনটি গতিশীলভাবে এগিয়ে যাক।”

তবে এলামনাইদের কাছে আশ্চর্যের এবং বিব্রতকর বিষয় হলো বিভাগের রানিং চেয়ারম্যান ও পরবর্তী চেয়ারম্যান এ-ই মমিনের ষড়যন্ত্রের কাছে জিম্মি। তবে অ্যালামনাইদের প্রত্যাশা—ড. নজরুল ও মোর্শেদের নেতৃত্বে অ্যাসোসিয়েশন স্বৈরাচারদের সকল বাধা অতিক্রম করে নতুন দিগন্তে এগিয়ে যাবে। তাদের দাবি অতি দ্রুত নির্বাচন কমিশন যেন ড. নজরুল এবং মোর্শেদের নেতৃত্বে নতুন পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করে এ অচলাবস্থার নিরসন করে এবং স্বৈরাচারী দোসরদের মূলোৎপাটন করে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর