বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

কমোডিটি এক্সচেঞ্জ দ্রুত শুরুর তাগিদ বানিজ্যমন্ত্রীর – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ মে, ২০২২
  • ২১১ সময় দেখুন
কমোডিটি এক্সচেঞ্জ দ্রুত শুরুর তাগিদ বানিজ্যমন্ত্রীর – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে অনেক আগেই কমোডিটি এক্সচেঞ্জ এর কার্যক্রম শুরু হওয়া উচিত ছিলো বলে জানিয়েছেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশী। তবে এটি সুখবর যে, আমরা এখন এর প্রক্রিয়া শুরু করতে পেরেছি। একই সাথে এক্সচেঞ্জের কার্যক্রম যেন দ্রুত শুরু হয় সে ব্যাপারে আশাব্যক্ত করেছেন তিনি।

সোমবার (১৬ মে) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসি এর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম এর সাথে বানিজ্যমন্ত্রী টিপু মুনশীর সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় এসব কথা বলেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশী।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিএসইপিএলসি এর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম । এই বৈঠকে আলোচিত বিষয় ছিল বাংলাদেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের অগ্রগতি।

উল্লেখ্য গত ১২ এপ্রিল ২০২২ চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই পিএলসি) এবং মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স) এর মধ্যকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বানিজ্যমন্ত্রী অনলাইনে যুক্ত ছিলেন এবং সেই ধারাবাহিকতায় আজ পরবর্তী অগ্রগতি বিষয়ে অবহিত হতে আগ্রহ প্রকাশ করেন তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর