শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

কয়রা মহারাজপুর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৩২ সময় দেখুন
কয়রা মহারাজপুর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো: ইকবাল হোসেন, কয়রা উপজেলা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে মহারাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী উদ্যোগে শিমলার আইট অন্তাবুনিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, মাহে রমজান আমাদের জন্য রহমত স্বরূপ। অথচ বিগত ফ্যাসিস্ট সরকার ১৬ বছর মাহে রমজানে কুরআনের দাওয়াত বন্ধ করে দিয়ে আলেমদের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র করেছে। কিন্তু আল্লাহর ইচ্ছায় স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। ইসলামী আন্দোলনের জন্য আমাদের হাজার হাজার মজলুম দ্বীনি ভাইদের হত্যা করা হয়েছে৷ মিথ্যা মামলায় রিমান্ডে নিয়ে প্রচণ্ড মারপিট করে অনেকেই পঙ্গু করে দিয়েছে খুনি আওয়ামী লীগের মদদপুষ্টরা। অথচ স্বাধীনতার ৫৫ বছরেও বাংলার জমিনে ঘুষ, দুর্নীতি, ক্ষুধা দারিদ্র্য দুর্দশা বৈষম্য রয়ে গেছে। তাই আল্লাহর দ্বীন কায়েমে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের জান, মাল, জীবন, যৌবন বিসর্জন দিয়ে এদেশে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে এবং একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে আপ্রাণ চেষ্টা করছে। কেননা, মানুষের জন্য ইসলামই পরিপূর্ণ জীবন বিধান।”

এসময় তিনি সকলকে ধৈর্য ধারণ করে আগামী জাতীয় নির্বাচনে কুরআন শাসন কায়েম করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

মাস্টার সাইফুল্লাহ হায়দারের সভাপতিত্বে এবং মহারাজপুর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এ্যাড. মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু তাহের, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মুহা: হাফিজুর রহমান মন্টু, কয়রা উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জি,এম মোনায়েম, প্রফেসর নজরুল ইসলাম, মাওলানা আজহারুল ইসলাম, আল আমিন, আব্দুল মান্নান সহ প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর