বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

করোনা সচেতনতা বাড়াতে বিএসএএফ’র মাস্ক বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৫৩৩ সময় দেখুন
করোনা সচেতনতা বাড়াতে বিএসএএফ’র মাস্ক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট:
করোনার সচেতনতা বাড়াতে মক্তরের শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মাস্ক বিতরণ করেছে সামাজিক সংগঠন বাংলাদেশ সোস্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম (বিএসএএফ)।

সোমবার ( ১১ অক্টোবর) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুরে একটি মক্তবের শিশু শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এসময় সংগঠন প্রধান সমন্বয়কারী মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে যাওয়ায় অনেকের গা-ছাড়া ভাব দেখা দিয়েছে। করোনার প্রাদুর্ভাব কমলেও করোনা চলে যায়নি। গ্রামের শিশুদেরও করোনাকালে মাস্ক পড়তে হবে। সাবান দিয়ে হাত ধুতে হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন, যেকোনো মুহূর্তে করোনা ভাইরাসের প্রভাব
বাড়তে পারে, তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে। অভিভাবকদেরও দায়িত্ব শিশুদের পরিস্কার-পরিচ্ছন্ন রাখা। এরা আমাদেরই সন্তান। আগামীতে দেশ গড়ার কারিগর।

মাস্ক বিতরণে অংশগ্রহণ করেন, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির ( এনএফএস) সভাপতি গণবন্ধু রাহাত হুসাইন, বাংলাদেশ সোস্যাল অ্যাক্টিভিস্ট ফোরামের (বিএসএফ) সদস্য নাফি উদ্দিন উদয়, শাফি উদ্দিন বিনয় ও রাফী উদ্দিন বিজয় প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর