মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: কেন্দ্রসচিবদের ৩৫ নির্দেশনা দিয়ে চিঠি আদ-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক ‘পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতায় প্রস্তুত জনগণ’ ‘I worry for him’: Brendon McCullum breaks silence on Ben Stokes nightclub controversy | Cricket News Tanya Mittal Reacts To Gullu-Bhagyashree Controversy: ‘Meri Kisi Se Aisi Koi Ladai Nahi Hai’ | Television News এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

কর্ণফুলীতে উপজেলা প্রতিষ্ঠার ৮ বছরেও সমবায় অফিস হয়নি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৮৮ সময় দেখুন
কর্ণফুলীতে উপজেলা প্রতিষ্ঠার ৮ বছরেও সমবায় অফিস হয়নি

মোঃ সিরাজুল ইসলাম
কর্ণফুলী প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের সর্বশেষ গঠিত উপজেলা হচ্ছে কর্ণফুলী। নব গঠিত এই উপজেলার বিভিন্ন সরকারি অফিস অস্থায়ীভাবে ভাড়ায় পরিচালনা করা হলেও উপজেলা প্রতিষ্ঠার ৮ বছর পরও কর্ণফুলীতে সমবায় অফিস স্থাপন করা হয়নি। সমবায় অধিদপ্তর বাংলাদেশে সমবায় ভিত্তিক দারিদ্র্য নিরসনের দায়িত্বে নিয়োজিত সরকারের স্থানীয়-সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধিনে একটি অধিদপ্তর। এছাড়া সমবায় ভিত্তিক কার্য নিয়ন্ত্রণ, স্থানীয় বিচার ও সমবায় প্রশিক্ষণের দায়িত্বেও সমবায় অধিপ্তর নিয়োজিত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্ণফুলীতে শতাধিক সমবায় সমিতি রয়েছে। উপজেলাতে কোন সমাবায় অফিস না থাকাতেই সমবায়ের প্রয়োজনীয় কাজ সম্পাদনে অনেকে পার্শ্ববর্তী পটিয়া উপজেলা আবার অনেকে চট্টগ্রাম সদরে ভিড় জমায়। এতে তারা প্রতিনিয়ত চরম জটিলতা ও ভোগান্তির স্বীকার হচ্ছে।

কর্ণফুলী থানা অটো রিক্সা, অটো টেম্পো ও চার ষ্টোক শ্রমিক কল্যান বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, কর্ণফুলী উপজেলাতে সমবায় অফিস অত্যান্ত জরুরী। কেননা সমবায়ের বিভিন্ন কাজে আমাদেরকে হয়তো পার্শ্ববর্তী পটিয়া উপজেলা নয়তো চট্টগ্রাম সদরে যেতে হয়। এতে আমাদের সময়ের বিলম্ব ও নানান জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। উপজেলাতে সমবায় অফিস স্থাপন করা হলে আমরা এ দুর্ভোগ থেকে রেহাই পাবো বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাতের  কাছে জানতে চাইলে তিনি বলেন, কর্ণফুলী উপজেলাতে সমবায় অফিস স্থাপনের প্রক্রিয়া চলমান। দাপ্তরিক কাজ সম্পাদনের পর অন্যান্য সরকারি অফিসের ন্যায় সমবায় অফিসও স্থাপন করা হবে। তবে আরো কিছু দিন সময় লাগবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom