মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: কেন্দ্রসচিবদের ৩৫ নির্দেশনা দিয়ে চিঠি আদ-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক ‘পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতায় প্রস্তুত জনগণ’ ‘I worry for him’: Brendon McCullum breaks silence on Ben Stokes nightclub controversy | Cricket News Tanya Mittal Reacts To Gullu-Bhagyashree Controversy: ‘Meri Kisi Se Aisi Koi Ladai Nahi Hai’ | Television News এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

কর্ণফুলীতে প্রকৃত মালিকের জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৭৫ সময় দেখুন
কর্ণফুলীতে প্রকৃত মালিকের জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

মোঃ সিরাজুল ইসলাম
কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নে মূল মালিকে বাদ দিয়ে দলিল জালিয়াতি করে জায়গা দখল করে নেয়ার অভিযোগ উঠেছে নিমপেক্স লিমিটেড NDE কোম্পানির বিরুদ্ধে। জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জায়গার প্রকৃত মালিকরা।

বুধবার (৭ মে) সকালে শিকলবাহা ইউনিয়নে অবস্থিত নিমপেক্স লিমিটেড NDE কোম্পানীর গেইটের সামনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এসময় জায়গার প্রকৃত মালিক দাবিদার রুবেল জানান, আমাদের জায়গার দলিল জালিয়াতি করে নিমপেক্স লিমিটেড রেডিমিক্স কারখানা প্রতিষ্ঠা করেছে। আমরা বিভিন্ন সময় পুলিশ ও আদালতের সহায়তায় তাদের সাথে বসেছি। আমাদের জায়গা দাবি করেছি। কিন্তু তারা স্থানীয় আওয়ামী দোসরদের সাথে আঁতাত করে আমাদের জায়গা দখল করে নিয়েছে। আজকের মানববন্ধনের মাধ্যমে আমাদের জায়গা ফেরত চাচ্ছি।

স্থানীয় বাসিন্দা ইন্জিনিয়ারিং আবদুল কাদের জানান, আরএস মূলের প্রকৃত মালিককে সরিয়ে দিয়ে দলিল জালিয়াতি করে বিএস মূলে অন্য ব্যক্তিকে মালিক সাজিয়ে অসহায় পরিবারের সদস্যদের জায়গার মালিকানা থেকে বঞ্চিত করেছে আওয়ামী দোসর ওবায়দুল কাদেরের ভাগিনা তথা নিমফেক্স লিমিটেডের মালিক। আওয়ামী শাসন আমলে ক্ষমতার অপব্যবহার করে প্রকৃত মালিকের জায়গা দখল করে নিয়ে গড়ে তুলেছে রেডিমিক্স কারখানা।

এতে উপস্থিত ছিলেন- জায়গার প্রকৃত মালিক দাবিদার, সোনিয়া আকতার, ইসরাত জাহান সাইমা, রেজিয়া বেগম, নজরুল ইসলাম, মোঃ ইমরান, জহির উদ্দিন হিরন, মোঃ ফারুক, মোঃআজিজ, মোঃ আলমগীর, মোঃ আকরাম, মোঃ সাজ্জাদ, মোঃ সাদ্দাম ও প্রমূখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom