শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

কর্ণফুলীতে মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৩১ সময় দেখুন
কর্ণফুলীতে মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেছেন কর্ণফুলী উপজেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম।

শনিবার (৪ অক্টোবর) বিকাল ৩ টার দিকে উপজেলার কলেজ বাজার ও ব্রীজঘাট বাজারে সরকারি নির্দেশনা অনুযায়ী মা ইলিশ সংরক্ষণে এ অভিযান পরিচালনা করেন।

এসময় কর্ণফুলী উপজেলার মৎস কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে এবং নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে। এটা সরকারি নির্দেশনা। সবাইকে মেনে চলার আহ্বান জানানও হলো। তিনি আরো বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের বিশেষ অভিযান চালানো হবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, বিনিময় নিষিদ্ধ ও দন্ডণীয় অপরাধ।

এছাড়াও আইন অমান্যকারীর শাস্তি কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড। অথবা সর্বোচ্চ ৫০০০ টাকা জরিমানা অথবা উভয় দন্ড প্রধান করার বিষয়ে অবহিত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর