কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদ গঠণের নিমিত্তে ত্রি-বার্ষিক (২০২৬-২০২৯) নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে ভোটদান কার্যক্রম শুরু হয়। শেষ হয় বিকাল ৪ টায়। নির্বাচনে ইউনিয়নের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সংগঠনের নিয়মিত ভোটার সংখ্যা মোট ১৪৮ জন। ভোট সংগ্রহ হয়েছে ১১৫টি। বিনাপ্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে মনির আহমদ বাহাদুর, যুগ্ন-সম্পাদক পদে মোহাম্মদ ইদ্রিস, সাংগঠনিক পদে আবদুল কাইয়ুম, অর্থস্পাদক পদে জামাল উদ্দিন, প্রচার সম্পাদক পদে শেয়াকত আলী, দপ্তর সম্পাদক পদে আবদুর রহমান ও সিনিয়র সদস্য আমিন খাঁন।
দুইটি প্রতীকে প্রতিদন্ধিতায় বিজয়ী হয়েছেন সহ-সভাপতি পদে ৮৯ ভোট নিয়ে শেখ আহমদ ও সাধারণ সম্পাদক পদে ৬০ ভোট নিয়ে আবদুল মোনাফ।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন লায়ন রমজান আলী রমু ও সচিব হিসাবে ছিলেন আয়ুব আলী।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আগত অতিথিবৃন্দরা জানান,
শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শ্রমিকদের কল্যাণে কাজ করার প্রত্যয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। নবনির্বাচিত কমিটি নির্মাণ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মপরিবেশ উন্নয়ন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদারে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সদস্য সচিব জুবাইরুল আলম মানিক, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী, নবনির্বাচিত আমীর মাষ্টার নুরউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহ্বায়ক গিয়াসউদ্দিন ফয়সাল, চরপাথরঘাটা ইউনিয়ের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দিন, বিএনপি নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী শিমুল, জামায়াত নেতা এড. হারুন, জামায়াত নেতা জামাল উদ্দিন মুন্সি,, মুছা সিকদার, আয়েশা মেম্বার, নুর নবী লেদু, কোরবান আলী, ইমরান হোসেন তারা, ডা. জনি, বাহাদুর পারজানা আকতার ও প্রমুখ।
নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান উপস্থিত শ্রমিক ও নেতৃবৃন্দ।