বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

কান চলচ্চিত্র উৎসবে গেলেন অনন্ত-বর্ষা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ মে, ২০২২
  • ২০১ সময় দেখুন
কান চলচ্চিত্র উৎসবে গেলেন অনন্ত-বর্ষা – Corporate Sangbad


বিনোদন ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল। আগামীকাল ১৭ মে থেকে শুরু হচ্ছে উৎসবটির ৭৫তম আসর। প্রতিবারের মতো এবারও ফ্রান্সের কান শহরে বসছে এই জমকালো সিনে আয়োজন।

কান উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের তারকারা অংশ নেন। কেউ কেউ উৎসব থেকে আমন্ত্রিত অতিথি হয়ে যান, কেউ আবার বিভিন্ন প্রতিষ্ঠানের দূত হয়ে উপস্থিত হন। আবার কেউ কেউ নিজ উদ্যোগে কানের ঝলমলে আয়োজন দেখার জন্য যান।

বাংলাদেশের চিত্রনায়ক-ব্যবসায়ী অনন্ত জলিলও এবার কান উৎসবে যাচ্ছেন। স্ত্রী বর্ষাকে নিয়ে তিনি কানযাত্রা করছেন। রোববার (১৫ মে) একটি ভিডিও বার্তার মাধ্যমে খবরটি দেন তিনি।

অনন্ত জলিল বলেন, ‘‘আমরা কান উৎসবে যাচ্ছি। দোয়া করবেন। সেখানে আমরা ‘দিন-দ্য ডে’ ও ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমার ট্রেলার প্রদর্শন করব। এছাড়া বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করব।”

‘দিন-দ্য ডে’র মুক্তির বিষয়ে অনন্ত বলেন, “আমাদের ‘দিন-দ্য ডে’ সিনেমা কোরবানির ঈদে মুক্তি পাবে। সবাই সিনেমাটি দেখবেন। সিনেমাটির জন্য আমরা বিভিন্ন জেলায় যাবো।’’

একই ভিডিও বার্তায় বর্ষা বলেন, ‘‘আমরা দুজনই যাচ্ছি। ‘দিন-দ্য ডে’ নিয়ে আমাদের অনেক আশা। অনেককিছু করতে চাই সিনেমাটি নিয়ে। সবাই দোয়া করবেন।’’

উল্লেখ্য, ‘দিন-দ্য ডে’ পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম ও অনন্ত জলিল। এটি বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এতে অনন্ত-বর্ষার সঙ্গে অভিনয় করেছেন ইরান, লেবানন ও বাংলাদেশের কয়েকজন অভিনয়শিল্পী।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর