শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

কারাগারে বিএনপি নেতা ইশরাক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২১৮ সময় দেখুন
কারাগারে বিএনপি নেতা ইশরাক – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : গাড়ি ভাঙচুরের একটি নাশকতার মামলায় বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৬ এপ্রিল) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইশরাকের পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে আজ ১১টা ৪০ মিনিটে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে লিফলেট বিতরণের সময় ইশরাককে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ। তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি গাড়ি পোড়ানোর একটি মামলায় ওয়ারেন্টভুক্ত এক নম্বর আসামি।

ইশরাককে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেন, ইশরাকের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা ছিল। ওই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত এক নম্বর আসামি।

জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ মতিঝিল থানায় ৪২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। ওই মামলায় ইশরাক হোসেনকেও আসামি করা হয়। পরে ইশরাক হোসেন ১৮ নভেম্বর উচ্চ থেকে জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে গত বছরের ৫ জানুয়ারি জামিন পান তিনি।

এরপর গত বছর ১৮ আগস্ট অসুস্থ থাকায় ইশরাক আদালতে হাজির হতে পারেননি। ওইদিন আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। দলটির ঢাকা মহানগরীর দক্ষিণের আহ্বায়ক কমিটির ১ নাম্বার সদস্যও তিনি। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর