শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

কারা নির্যাতিত খাদিজা জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মনোনীত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১২৪ সময় দেখুন
কারা নির্যাতিত খাদিজা জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মনোনীত


ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচন করার আলোচনায় থাকা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় ১৫ মাস জেলে থাকা জবি শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রাথমিক সদস্য হিসেবে আপনি নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আপনার সাংগঠনিক সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন করে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপনার মেধা ও মনন সহযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যাবলিতে অধিকতর গতিশীলতা তৈরি হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বিশ্বাস করে।

এ বিষয়ে খাদিজাতুল কুবরা বলেন, ‘৫ আগস্টের আগে থেকেই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ছাত্রদল এবং সরকার পতনের পর জবি ছাত্রদল সবচেয়ে বেশি শিক্ষার্থীবান্ধব কাজ করেছে। আমাকে ছাত্রদল নারী শিক্ষার্থী হিসেবে যথেষ্ট সম্মান দেখিয়েছে। আমি কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করতে চাই, যার কারণে ছাত্রদলে আসা।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom