শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জেসিআই ঢাকা ডায়নামিকের ‘নূরের আলো’—সৌরবিদ্যুতে আলোকিত হচ্ছে এতিমখানা ও মাদ্রাসা কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ১১ জনকে বেরোবি থেকে স্থায়ী বহিষ্কার লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে ৩ দিনে আটক ৫৪৯ মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার দাবি সৌদি জোটের Drishyam 3 LIVE: Early Reviews Call Film ‘Gripping’, Check Box Office Prediction Here Gold medal secured! India’s women recurve archers defeat South Korea in final | Asian Games 2026 News

কাশ্মিরের নির্বাচনে ইমরান খানের দল বিজয়ী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৮৪ সময় দেখুন
কাশ্মিরের নির্বাচনে ইমরান খানের দল বিজয়ী


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রোববার (২৫ জুলাই) অনুষ্ঠিত নির্বাচনে আইনসভার ৪৫টি আসনের মধ্যে ২৫টিতে জয় পেয়েছে পিটিআই। রয়টার্সের খবর।

এক টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের এমন জয়ে আজাদ জম্মু ও কাশ্মিরের (এজেকে) জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার দলের আঞ্চলিক সরকার দায়বদ্ধতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

বেসরকারি ফলাফল অনুযায়ী কাশ্মিরের নির্বাচনে বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ১০টি আসনে জয় পেয়েছে। এছাড়া নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল) পেয়েছে ৬টি আসন।

জানা গেছে, এবার পাকিস্তান শাসিত কাশ্মিরের এ নির্বাচনে ৬২ শতাংশ ভোট পড়েছে। ৪৫টি সাধারণ আসনে ৩২টি রাজনৈতিক দল থেকে সাতশোর বেশি প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর