বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

কিংবদন্তী মহানায়ক মাওলানা ভাসানী : বাংলাদেশ ন্যাপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৮৭ সময় দেখুন
কিংবদন্তী মহানায়ক মাওলানা ভাসানী : বাংলাদেশ ন্যাপ

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক দর্শন দেশপ্রেমী শক্তির অনুপ্রেরণা যোগাবে। রাজনীতির কিংবদন্তী মহানায়ক, নেতাদের নেতা মাওলানা ভাসানী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ১৭ নভেম্বর মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদমুক্ত সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠায় মওলানা ভাসানী এমন একটি নাম যা আগামী প্রজন্মকে আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী লড়াইয়ে অনুপ্রাণিত করবে। শাসকগোষ্ঠীর দুর্নীতি-দুর্বৃত্তানের বিরুদ্ধে লড়াইয়ে তার সংগ্রামী জীবন আমাদের অনুপ্রেরণা যোগাবে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় মওলানা ভাসানীর রাজনৈতিক দর্শন দেশপ্রেমের শক্তিকে অনুপ্রেরণা যোগায়।

নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের রাজনীতিতে আদর্শ সঙ্কট চলছে। যে কারণে রাজনৈতিক ময়দানে একধরনের শূন্যতা তৈরি হয়েছে। জাতি অভিভাবক শূন্যতা বোধ করছে। আর এ শূন্যতার মধ্যে ধ্রæবতারার মত জ্বলজ্বল করছেন মওলানা ভাসানী।

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আগামীকাল বুধবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর