নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ নতুন উৎপাদন লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ‘ফাইবার ডাইং ইউনিট’ নামে একটি নতুন উৎপাদন লাইন স্থাপন করবে। এতে কোম্পানিটির প্রতি দিন উৎপাদন হবে ৫ মেট্রিকটন। নতুন উৎপাদন লাইন স্থাপনের পর কোম্পানিটির প্রতি মাসে রাজস্ব আয় হবে সাড়ে ৪ কোটি টাকা। আর এতে কোম্পানিটির প্রতি মাসে মুনাফা হবে ৪৫ লাখ টাকা।
নতুন এই ইউনিটের কাজ স্থাপন করতে কোম্পানিটির ৬ লাখ ডলার ব্যয় হবে, যা বাংলাদেশী টাকায় ৪ কোটি ২০ লাখ টাকা।






