রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

কুতুবদিয়া উপজেলা, উত্তর ধুরুং ইউনিয়ন এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩০ সময় দেখুন
কুতুবদিয়া উপজেলা, উত্তর ধুরুং ইউনিয়ন এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বিশেষ প্রতিনিধি : জাহেদুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরং ইউনিয়নের উদ্যোগে আজ এক বিশেষ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ বিন ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া ধূরং ছমদিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল জনাব, আবু মুসা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বৃক্ষ রোপণের বহুমুখী উপকারিতা তুলে ধরেন। তিনি বলেন, “গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, বরং মানুষের জীবন ও জীবিকার অন্যতম অবলম্বন। বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরো বলেন, বৃক্ষরোপণ শুধু মৌসুমভিত্তিক কর্মসূচি নয়, বরং একে জীবনাচারের অংশে পরিণত করতে হবে। এতে পরিবেশ রক্ষা হবে, আগামী প্রজন্মও উপকৃত হবে।

অনুষ্ঠানে স্থানীয় কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ উপস্থিত থেকে উৎসাহের সাথে চারা গ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর