ষ্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার কুমারখালীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ ইস্টার সানডে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে মালিয়াট চিলড্রেন অব লাইট চার্চ ও বাটিকামারা ফেইথ বাইবেল চার্চে বিশেষ খ্রিস্টযোগ ও প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব রেভারেন্ড জাকের আলী শুভ চিলড্রেন অব লাইট চার্চে সকাল ৭টায় ও ফেইথ বাইবেল চার্চে বেলা ১১টায় পাষ্টর ডেভিড ফজলু প্রার্থনা পরিচালনা করেন। এসময় খ্রিস্টান ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।