বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কেনিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৭২ সময় দেখুন
কেনিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১১


কেনিয়ার উপকূলীয় অঞ্চল কোয়ালেতে একটি ছোট বিমান বিধ্বস্তে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন ইউরোপীয় ও একজন স্থানীয় পাইলট।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দেশটির বিমান সংস্থার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, বিমানটি জনপ্রিয় সমুদ্র সৈকত রিসর্ট ডিয়ানি থেকে বিশ্বখ্যাত মাসাই মারা গেম পার্কের একটি এয়ারস্ট্রিপের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় ভোর সাড়ে ৫ টায় এটি বিধ্বস্ত হয়।

মোম্বাসা এয়ার সাফারির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটিতে আটজন হাঙ্গেরিয়ান, দুজন জার্মান এবং একজন কেনিয়ান ক্রু ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘এই মুহূর্তে আমাদের মূল মনোযোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া।’

স্থানীয় সংবাদমাধ্যমগুলো দুর্ঘটনাস্থলে বিমানটির আগুনে পোড়া ছবি প্রকাশ করেছে, যেখানে ধ্বংসাবশেষও ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যাচ্ছে।

কোয়ালি কাউন্টি কমিশনার স্টিফেন ওরিন্দে বিবিসিকে জানিয়েছেন, ডিয়ানি থেকে উড্ডয়নের পর বিমানটি কোয়ালি শহর থেকে প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) দূরে বিধ্বস্ত হয়। বিমানটি মাসাই মারার কিচওয়া টেম্বো এয়ারস্ট্রিপের দিকে যাচ্ছিল।

তিনি আরও যোগ করেছেন, খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের তদন্ত ব্যাহত হচ্ছে।

ওরিন্দে বলেন, ‘এই মুহূর্তে এখানে আবহাওয়া খুব একটা ভালো না। ভোরের শুরু থেকেই বৃষ্টি হচ্ছে এবং কুয়াশাচ্ছন্ন, তবে আমরা নিয়ে আগে থেকে কিছু বলতে চাই না।’

উল্লেখ্য, গত আগস্ট মাসেও রাজধানী নাইরোবির উপকণ্ঠে চিকিৎসা দাতব্য সংস্থা অ্যামরেফের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছিল, যাতে ছয়জন নিহত এবং দুজন আহত হন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর