সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

কেশবপুরে উপদ্রেষ্টার প্রেস-উইং এর সদস্য রাশেদুল ইসলামকে সংবর্ধনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৩০ সময় দেখুন


জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে ::

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদ্রেষ্টার প্রেস-উইং এর সদস্য ও বাংলাদেশ রাষ্টীয় সংবাদ সংস্থা (বাসস) এর নিউজ এডিটর যশোরের কেশবপুর উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক এস এম রাশেদুল ইসলামকে কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার রাতে তিনি আকষ্মিক ভাবে কেশবপুর প্রেসক্লাবে উপস্থিত হলে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে তাৎক্ষণিক ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদ্রেষ্টা ড. মোহাম্মাদ ইউনুস এর প্রেস-উইং এর সদস্য নির্বাচিত হওয়ায় তাকে বিশেষ ভাবে অভিনন্দিত করা হয়।

প্রেসক্লাব মিলনায়তনে কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, নব-নির্বাচিত সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী,  ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, রমেশ চন্দ্র দত্ত, মেহদী হাসান জাহিদ, অলিয়ার রহমান, সদস্য এম আব্দুল করিম, শহিদুল ইসলাম, রুহুল আমিন খান, আলমগীর হোসেন, আব্দুল মোমিন, রাবেয়া ইকবাল, জাকির হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন  গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে এস এম রাশেদুল ইসলাম কেশবপুর প্রেসক্লাবের উন্নয়নে ও কেশবপুরের বন্যা কবলিত ১০৬টি গ্রামের দুর্গত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।

অনুষ্ঠান আরো বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান মিন্টু  ও কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান টুলু ।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক সামছুল আলম বুলবুল, সাধারণ সম্পাদক বাবুল রানা বাবুল, বিএনপির নেতা আবু সাঈদ প্রমুখ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর