রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

‘কোথাও আর যাওয়ার নেই’, হাজার গুঞ্জনের মধ্যেই নুসরতের এমন মন্তব্য ঘিরে জল্পনা নেটিজেনদের– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৫৫ সময় দেখুন
‘কোথাও আর যাওয়ার নেই’, হাজার গুঞ্জনের মধ্যেই নুসরতের এমন মন্তব্য ঘিরে জল্পনা নেটিজেনদের– News18 Bangla


#কলকাতা: খবরের শিরোনামে বার বার উঠে আসছেন অভিনেত্রী তথা তারকা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। রাজনীতি ও অভিনয়ের পাশাপাশি নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ শুরু হওয়া থেকে খবরে রয়েছেন তিনি। এছাড়া প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবহ পোস্ট করেও নেটিজেনদের নজর কাড়ছেন নুসরত।

“সাজগোজের বাহার রয়েছে। কিন্তু কোথাও যাওয়ার নেই।” এমনই এক‌‌টি পোস্ট রবিবার ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেত্রী। রবিবার মানেই ছুটির দিন। একসময়ে এই দিনেই সকলে ব্যস্ততার মাঝে যে‌টুকু সময় পাওয়া যায় সেটুকুর জন্য প্রিয়জনের সঙ্গে বেরতো। কিন্তু করোনাকালে সবই বদলে গিয়েছে। প্রায় প্রতিটি দিনই বাড়িতেই কাটাচ্ছেন। বিপদ এড়াতে বাড়ির বাইরে পা দিচ্ছে না মানুষ। তাই সাজগোজ করলেও ঘরে থেকেই সময় কেটে যাচ্ছে। বড় জোর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। একই অবস্থা তারকা সাংসদেরও।

তবে নেটিজেনরাও একই কথার বিভিন্ন মানে বের করতে পটু। তাঁদের জল্পনা, নুসরতের কি সত্যিই কোথাও আর যাওয়ার নেই? তবে নে‌টিজেনদের এই জল্পনা বিগত কয়েকদিন ধরে লেগেই রয়েছে। নুসরতের আসন্ন সন্তান নিয়েই সকলের প্রশ্ন। সম্প্রতি একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেই ছবিতে নায়িকার সানগ্লাসে দেখা গিয়েছে এক পুরুষের প্রতিচ্ছবি। নুসরতের জীবন নিয়ে নানা শোরগোলের মাঝে তাঁর সানগ্লাসে এমন প্রতিচ্ছবি দেখে ফের প্রশ্নের মুখে পড়েন তিনি।

প্রশ্ন ওঠে এই প্রতিচ্ছবি কি যশ দাশগুপ্তের? কারও আবার প্রশ্ন, ‘যশ কি সন্তানের পিতৃত্ব শিকারে তৈরি? দেড় বছর সংসার করার পরেই নিখিলের সঙ্গে সম্পর্কে চিঁড় ধরে নুসরতের। আর এর মধ্যেই নাম জড়ায় অভিনেতা যশ দাশগুপ্তের। গুঞ্জন, ‘এসওএস কলকাতা’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই সম্পর্কে জড়িয়ে পড়েছেন নুসরত ও যশ। অন্যদিকে, আসন্ন সন্তানের পিতৃপরিচয় অস্বীকার করেছেন নিখিল। তাঁর দাবি, দীর্ঘ ৬-৭ মাস ধরেই তাঁরা আদালা রয়েছেন। নুসরতের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলেছেন নিখিল। এর পরই প্রশ্ন উঠেছে, তবে কি এই সন্তান যশের? যদিও এ প্রশ্নের উত্তর এখনও অধরাই। পাশাপাশি নুসরতের পক্ষেও অনেকেই মুখ খুলেছেন। তাঁদের নুসরতের একজন মা হিসেবে সন্তান জন্ম দেওয়ার অধিকার রয়েছে। প্রয়োজনে পিতৃপরিচয় নাই দিতে পারেন। আর নুসরতের এই পদক্ষেপকে সাহসী বলেও দাবি করছেন।

Published by:Swaralipi Dasgupta

First published:





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর